জৈন্তাপুর থেকে ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে ইয়াবাসহ কিরন চন্দ্র বিশ্বাস (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. বদরুল ইসলাম সোহেলের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মশিউর রহমানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের ৪নং ব্রীজের উত্তর পাশ থেকে তাকে আটক করে পুলিশ।
আটক কিরন জৈন্তাপুর উপজেলার আলু বাগান গ্রামের সাম চন্দ্র বিশ্বাসের ছেলে। এ ব্যপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
« খুলনায় সিটি নির্বাচনে ২ কেন্দ্রে ভোট স্থগিত (Previous News)
Related News
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More



Comments are Closed