Main Menu

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক

বৈশাখী নিউজ ডেস্ক : এক কন্যা সন্তানের পর এবার দুই পুত্রের পিতা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ নিয়ে তিনি মোট তিন সন্তানের জনক হলেন।

১৪ মে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা।

রেলমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ও সন্তানরা সুস্থ আছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। পরে ২০১৬ সালের মে মাসে প্রথম কন্যা সন্তানের বাবা হন মুজিবুল হক।

Share





Related News

Comments are Closed