Main Menu

ভোটকেন্দ্র দখলের অভিযোগ মঞ্জুর

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি দলের লোকজন ভোট কেন্দ্র দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টা ৫১ মিনিটে নগরীর মিয়াপাড়া মেইন রোডের রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে এ অভিযোগ করেন তিনি।

মঞ্জু বলেন, আমি এখন পর্যন্ত ৩০ সেন্টারের খবর পেয়েছি। সেখানে আমার পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। তাদেরকে কেন্দ্রে ঢোকার ব্যবস্থা করে দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি।

তিনি বলেন, সরকারি দলের প্রার্থীর লোকজন আমার লোকজনকে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা ২২, ২৫, ২৯, ৩০, ৩১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতেই দেয়া হয়নি। এমনকি তাদেরকে মারধরও করা হয়েছে। আমি আশা করবো রিটার্নিং কর্মকর্তারা অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

Share





Related News

Comments are Closed