মাধবপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়ে হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ছয় জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed