Main Menu

এলইউপিএস’র আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (এলইউপিএস) এর আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

‘মাইন্ডস আই সিজন-৫’ শিরোনামে সোমবার সিলেট নগরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রে এ প্রদর্শনী শুরু হয়।
এলইউপিএস দেশীয় এবং আন্তর্জাতিক আলোকচিত্রীদের সমন্বয়ে পঞ্চমবারের মত আয়োজন করেছে এই আলোকচিত্র প্রদর্শনীর।

প্রায় ৪৫০ জন আলোকচিত্রীর জমা দেয়া প্রায় ২০০০ হাজার আলোকচিত্র থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে ৫৫ জন আলোকচিত্রীর প্রায় ৮০টি আলোকচিত্র প্রদর্শিত হয়েছে এবারের এই প্রদর্শনীতে।

প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান আয়োজকরা।

Share





Related News

Comments are Closed