Main Menu

রমজানকে স্বাগত জানিয়ে ইশা ছাত্র আন্দোলনের র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মাহে রমজানের স্বাগত ব্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
নগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব এর সঞ্চালনায় র‌্যলী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ।
সমাবেশে অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সুনামগঞ্জ ১ আসনের পীর সাহেব চরমোন্ইা মনোণীত সম্ভাব্য এম.পি প্রার্থী মুফতি ফখর উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মদ নজির আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed