Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ এপ্রিল লন্ডন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের উপর হামলার প্রতিবাদে রোববার সিলেট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজারে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফসর আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর শাখার সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশীদ সুজনসহ মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed