রাঙ্গাবালীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুম্মার নামাজের আগে ওজু করার সময় মৌমাছির কামড়ে ওহাব হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টায় ওই গ্রামের ওহাব হাওলাদার জুমার নামাজ পড়তে নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদের পাশের একটি টিউবওয়েলে (নলকূপে) ওজু করতে যান। এ সময় হঠাৎ একঝাঁক মৌমাছি উড়ে এসে তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়াতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে বাড়ি নিয়ে যাওয়ার এক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।
উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (আমলিবাড়িয়া-মাদারবুনিয়া একাংশ) সদস্য সিরাজুল ইসলাম বলেন, ওহাব হাওলাদার টিউবওয়েলে ওজু করতে গেলে মৌমাছি তাকে কামড়ায়। এর পরপরই তিনি মারা যান। নিহত ব্যক্তি পেশায় একজন কৃষক ছিলেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed