গত ৬০ দিনে গণপরিবহনে ধর্ষণের শিকার ২৪
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মহিলা পরিষদ ১১ মে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দাবি করেন, ঢাকাসহ সারাদেশে গত দুই মাসে গণপরিবহনে ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার হয়েছেন ২৪ জন নারী।
তারা বলেন, ২০১৭ সালে ৫ হাজারের বেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৬৫০ ধর্ষণের শিকার হয়েছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে উন্নতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপনের যোগ্যতা অর্জন করেছে, সরকারপ্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন, তখন ঢাকাসহ সারাদেশে ধারাবাহিকভাবে গণপরিবহণে সংঘটিত দুর্ঘটনা এবং নারী নির্যাতন, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সরকার ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের উদাসীনতার সুযোগে এসব ঘটনার সাথে সংশ্লিষ্টরা অধিকাংশ ক্ষেত্রে পার পেয়ে যায়।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এ ধরনের নির্যাতন ও সহিংসতার জন্য দায়ীদের চিহ্নিত করে গণপরিবহন ব্যবস্থা থেকে বিতাড়িত করার আহ্বান জানান। তিনি দেশে ক্রমাগত বেড়ে-চলা শিশু ও নারী ধর্ষণের ঘটনাগুলো উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তৃতা করেন সহসভাপতি রেখা চৌধুরী, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য, নেত্রকোনা জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী ও গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ।
এছাড়া মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও রাখীদাশ পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম ও অন্যান্য নেতা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed