সিলেটে ওয়ার্ড বিএনপি নেতা সুমনের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম সুমন শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আকস্মিক হার্ট অ্যাটাক করেন সুমন। তাৎক্ষনিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাসা আম্বরখানা মনিপুরীপাড়ায় (সুমন ভিলা-আলো-৮)।
শনিবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি নেতা-কর্মীরা তার বাসায় ভিড় করেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed