কানাইঘাটে ৩ দিন থেকে স্কুল ছাত্র নিখোঁজ
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে তিনদিন ধরে স্কুল ছাত্র আব্দুল মজিদের সন্ধান পাচ্ছে না পরিবার। মজিদ উপজেলার লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির মিকিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পুত্র এবং লোহাজুরী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে তার পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বৃহস্পতিবার (১০ মে) কানাইঘাট থানায় সাধারণ ডায়রি করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে সকালে প্রতিদিনের ন্যায় সে স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। মজিদের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, তার ছেলে ঐ দিন বিদ্যালয়ে উপস্থিত ছিল বলে শিক্ষকরা জানিয়েছেন।
সন্তান নিখোঁজের ৩ দিনেও সন্ধান না পাওয়ায় মা বাবা পাগলপ্রায় হয়ে উঠেছেন। কেউ তার ছেলের সন্ধান পেলে কানাইঘাট থানায় যোগাযোগ করার অনুরোধ জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed