Main Menu

‘শিক্ষা শান্তি পদক-২০১৮’ পেলেন সিকৃবির উপাচার্য

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘শিক্ষা শান্তি পদক-২০১৮’ সম্মাননা লাভ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম। দেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক তিনি এই সম্মাননা অর্জন করেন।

বৃহস্পতিবার (১০ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘এডুকেশন ফর ওয়ার্ল্ড পিস’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। ট্রাস্টের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী তার হাতে এ পদক তুলে দেন।

Share





Related News

Comments are Closed