সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্টার সমিতির কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্টার সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) সকাল ১১টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সমিতির এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহŸায়ক কাজী মাওলানা রফিক আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা কাজী মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব মাও: কাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কাজী মাও: আব্দুল মান্নান, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও: সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাও: আব্দুস সামাদ, সিলেট ম্যারিজ রেজিষ্টার সমিতির সহ সভাপতি কাজী মাও: এস. এম. আব্দুল মজিদ, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাও: ক্বারী গোলাম আহমদ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুমিন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মাও: আব্দুল মুকিত এবং স্বাগত বক্তব্য রাখেন, কাজী মাও: আব্দুল মান্নান মাস্টার।
সভায় সর্বসম্মতিক্রমে কাজী মাওলানা রফিক আহমদকে সভাপতি, অধ্যক্ষ মাওলানা কাজী মঈনুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক ও কাজী মাওলানা মোঃ আব্দুল জলিল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্টার (কাজী) সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা কাজী আব্দুল জলিল (হবিগঞ্জ), কাজী ক্বারী মাওলানা গোলাম আহমদ (সিলেট), কাজী মাওলানা সিরাজুল ইসলাম (মৌলভীবাজার), কাজী মাওলানা এস. এম. আব্দুল মজিদ (সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হাসিব ভূইয়া, কাজী মাও: আব্দুস সামাদ, কাজী মাও: জয়নুল ইসলাম মুমিন, কাজী মাওলানা আব্দুল মন্নান ও কাজী মাওলানা আব্দুর রহীম মজুদার, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সালাম, কাজী মাও: জমিরুল ইসলাম মমতাজ, কাজী মাওলানা সৈয়দ মোজাম্মিল উদ্দিন ও কাজী মাওলানা ইউসুফ আলী সিরাজী, প্রচার সম্পাদক কাজী মাওলানা আবু ইউসুফ শরীফ, সহ প্রচার সম্পাদক কাজী মাওলানা নুরুল আজিজ চৌধুরী, অর্থ সম্পাদক কাজী মাওলানা খলিলুর রহমান, অফিস সম্পাদক কাজী মাওলানা জাকারিয়া খাঁন, আইন সম্পাদক এ্যাডভোকেট কাজী মাওলানা মঈন উদ্দিন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মান্নান মাস্টার, সহ সমাজকল্যাণ সম্পাদক কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা ফজলুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দিন, সহ সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা মোঃ নাসির উদ্দিন, সদস্য কাজী মাওলানা মোঃ আব্দুল মুকিত, কাজী মাওলানা আবুল খয়ের, কাজী মাওলানা মাহবুব আহমদ ও কাজী মাওলানা মোখলিছুর রহমান।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed