Main Menu

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলে করে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে গিয়ে চলন্ত বাসের নিচে চাপা পড়েন রুবেল। বাসটি না থেমে তাকে ছেঁচড়ে নিয়ে যায় ৩০০ ফুট দূরে। ততক্ষণে প্রাণ হারান রুবেল।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ মে) সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার এলাকায়।

জানা যায়, মাত্র ৮ মাস আগে বিয়ে করেছিলেন মো. রুবেল। অন্যান্য দিনের মতই মোটরসাইকেলে করে স্কুলশিক্ষিকা স্ত্রী শিমুলকে তার কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন রুবেল। পথে ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহন নামে একটি বাস তাদের মোটসাইকেলকে চাপা দেয়। এসময় তার স্ত্রী শিমুল ছিটকে রাস্তার পাশে পড়ে যান। তবে মোটরসাইকেলসহ রুবেল বাসের নিচে আটকে যান।

এ অবস্থাতেই রুবেলকে নিয়ে প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে বাসটি থামে। ঘটনাস্থলেই রুবেল নিহত হন। জনতার ধাওয়ায় মুখে বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের ধরতে না পেরে বাসটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রুবেলের স্ত্রী শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed