Main Menu

বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সুজাতপুর ইউনিয়নের সতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে ও সুজাতপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী তারিন (১৫) এবং একই গ্রামের কৃষক মিজানুর রহমান (৫২)।

নিহত স্কুলছাত্রীর পিতা জাহির মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তারিন বাড়ির আঙিনায় মায়ের সঙ্গে রান্না করছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

একই উপজেলার দৌলতপুর হাওরে ধানকাটার সময় বজ্রপাতে মারা যান ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed