Main Menu

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০১৮’ উদ্ভোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ন্যাশনাল ডিবেট চ্যাম্পয়নশীপ-২০১৮’ প্রতিযোগীতার উদ্ভোধন করা হয়েছে।
১০মে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতার শুভ উদ্ভোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সভাপতিত্বে উদ্ভোধনী অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক শামিম আল আজিজ লেনিন ও সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী। অন্ষ্ঠুানে অতিথিবৃন্দ ‘ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০১৮’ উপলক্ষে প্রকাশিত স্মারক ‘প্রত্যুষ’ এর মোড়ক উম্মোচন করেন।
উদ্ভোধনী দিনে বিতর্ক প্রতিযোগীতায় কলেজ লেভেলে সারা দেশ থেকে ১১টি কলেজের ১৫টি টিম অংশ গ্রহন করে। অংশগ্রহনকারী কলেজগুলো হচ্ছে- সিলেট কমার্স কলেজ, শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, এম সি কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা কলেজ, সুনামগঞ্জ সরকারী কলেজ, সরকারী সাইন্স কলেজ, বি এ এফ শাহীন কলেজ এবং এবানোকাস ডিবেট সোসাইটি ও সিলেট ডিবেট ফেডারেশন।
শুক্রবার বিশ্ববিদ্যালয় লেভেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩২ টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ প্রতিযোগীতায় অংশ গ্রহন করবেন।
১২ মে প্রতিযোগীতার ফাইনাল, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed