আম গাছ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আম গাছ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মৃত তৌফিক ওমর উর্দু বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং কবি জসীমউদ্দীন হলের বাসিন্দা ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।
ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী জানান, তৌফিক ও তার কয়েকজন বন্ধু মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে গাছ থেকে আম পাড়ছিল। এসময় সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে তৌফিকের বন্ধুরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বেলা ২টার দিকে লাশ ঢাবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বলেও জানান প্রক্টর।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed