Main Menu

বিশ্বনাথে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে তাজুল ইসলাম (২২) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নুরপুর গ্রামের এখলাছুর রহমানের পুত্র।

বুধবার (৯মে) দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওানপুর গ্রামের দক্ষিণে খেয়াঘাটে (সুরমা নদীর তীর) এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া জানান, তাজুল ইসলাম ছাতক থেকে নৌকা নিয়ে সিলেট আসার পথে বুধবার বেলা ১টায় ঝড়ের পূর্বাভাস দেখে নদীর তীরে (বাওানপুর গ্রামের দক্ষিণে খেয়াঘাটে) একটি গাছের সাথে নৌকাটি বেঁধে রাখেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন নিহতের লাশ তার গ্রামের বাড়িতে প্রেরণ করেন।

Share





Related News

Comments are Closed