কানাইঘাটে লেগুনার ধাক্কায় শিশু নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কানাইঘাটে লেগুনার ধাক্কায় পথচারী সাড়ে ৩ বছরের আব্দুল্লাহ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির বড়দেশ সর্দারীপাড়া গ্রামের সৌদি প্রবাসী সাইফুল আলমের পুত্র।
জানা যায়, বুধবার বিকেল ৪টায় বাউরভাগ নয়াগ্রামস্থ বোরহান উদ্দিন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী সাইফুল আলমের দুই সন্তানের মধ্যে নিহত আব্দুল্লাহ ছিল বড়। সে গত মঙ্গলবার পার্শ্ববর্তী বাউরভাগ নয়াগ্রামে মামার বাড়ীতে যায়।
সেখানে তার ছোট ভাইয়ের অসুখ দেখা দিলে বুধবার গ্রামের পাশে মাছুখাল বাজারে পল্লী চিকিৎসালয়ে যাওয়ার পথে রাস্তায় বিপরীতগামী লেগুনা ধাক্কা দিলে শিশু আব্দুল্লাহ রক্তাক্ত জখম হয়। পরে স্বজনদের সহযোগিতায় স্থানীয়রা দ্রত উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ আব্দুল্লাহর মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসেন।
এঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed