উৎক্ষেপণের অপেক্ষায় বঙ্গবন্ধু-১
তথ্য প্রযুক্তি ডেস্ক: ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে চূড়ান্ত উৎক্ষেপণের অপেক্ষায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।
স্থানীয় সময় ১০ মে বিকেল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ দেখতে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, জর্জিয়াসহ বিভিন্ন রাজ্য থেকে শত শত বাংলাদেশী অরল্যান্ডোমুখী হয়েছেন।
ইতোমধ্যেই ঢাকা থেকে ফ্লোরিডা ছুটে গেছেন ৩০ সদস্যের একটি দল। এর নেতৃত্ব দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তাঁর সঙ্গে রয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যরা।
সূত্রের খবরে জানা গেছে, শুধু সরকারের প্রতিনিধিদলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা খুব কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইন উৎক্ষেপণ পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। সাধারণ দর্শনার্থীদের জন্যও কেনেডি স্পেস সেন্টারে আলাদা পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। বিভিন্ন রাজ্য থেকে আসা দলের নেতাকর্মীদের জন্য কেনেডি স্পেস সেন্টারের আশপাশে খোলা প্রান্তর থেকে উৎক্ষেপণ অনুষ্ঠান পর্যবেক্ষণের সুযোগ থাকবে।
এ বিষয়ে কেনেডি স্পেস সেন্টারের বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’ ফ্লোরিডার বঙ্গবন্ধু-১ এর উৎক্ষেপণের সময় ঠিক করেছে।
এতে বলা হয়, প্রথমবারের মতো ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ সংস্করণ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের পথে ছুটবে। সেই ছুটে চলা দেখতে আগ্রহীরা সারা দিনের জন্য টিকেট কেটে লঞ্চ প্যাড থেকে প্রায় ৩ দশমিক ৯ মাইল দূরে অ্যাপোলো/স্যাটার্ন ভি সেন্টার এবং প্রায় সাড়ে ৭ মাইল দূরে কেনেডি স্পেস সেন্টারের মূল ভিজিটর কমপ্লেক্স থেকে এই উৎক্ষেপণ দেখার সুযোগ পাবেন।
বিবৃতিতে জানানো হয়, অ্যাপোলো/স্যাটার্ন ভি সেন্টারে যাওয়া যাবে শুধু কেনেডি স্পেস সেন্টারের বাসে চড়ে এবং সেটা ধারণক্ষমতা পূর্ণ হওয়া পর্যন্ত খোলা থাকবে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed