সুনামগঞ্জে পাসের হার ৬৮.৫৩ শতাংশ
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় ১৬ হাজার ১শত ২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সারা জেলায় পাশের হার ৬৮.৫৩ শতাংশ। ফেল করেছে ৩১.৪৭ শতাংশ। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল ২৩ হাজার ৫ শত ৩৬ জন পরীক্ষার্খী।
রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ শত ৬৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলেরা পেয়েছে ১ শত ৮৭ টি এবং মেয়েরা ১ শত ৮২ টি। ছেলে পরীক্ষার্থী ছিল মোট ১০ হাজার ৬ শত ৫৭ জন ও মেয়ে পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮ শত ৭৯ জন। ছেলেরা পাশ করেছে ৭ হাজার ৩ শত ৫৫ জন ও মেয়েরা পাশ করেছে ৮ হাজার ৭ শত ৭৪ জন। শতাংশের দিক থেকে মেয়েরা পাশ করেছে ৬৮.১৩ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৬৯.০২ শতাংশ।
উক্ত ফলাফলের সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা প্রতিভা রানী দাস জানান, সুনামগঞ্জ জেলায় সর্বমোট ৩০৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারী ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ২০৮টি, ৯১টি মাদ্রাসা, ৬টি কারিঘরী শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি দাখিল মাদ্রাসা রয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed