Main Menu

দিরাইয়ে বিএনপি নেতা আনোয়ার চৌধুরীর ইন্তেকাল

দিরাই সংবাদদাতা : বিএনপি দিরাই পৌরশাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী আর নেই। রোববার বেলা পৌনে দুইটার দিকে হৃদযন্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। ইন্নালিল্লাহি- – -রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তার বাড়ি পৌরসভার সুজানগর এলাকায়।

পরিবার সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় আজ সকালেও বাড়ী থেকে দিরাই বাজারে যান আনোয়ার চৌধুরী । ব্যাকিং কাজের প্রয়োজনে সোনালী ব্যাংকে উঠার সময় সিঁড়িতেই পড়ে যান তিনি।

দ্রুত উপজলা হসপিটালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে সুনামগঞ্জ হসপিটালে রেফার্ড করেন। সুনামগঞ্জ পৌছার আগেই তার মৃত্যু হয়।

তার এই আকস্মিক মৃত্যুতে দিরাইয়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার–স্বজনদের মাঝে আহাজারী বইছে ।

Share





Related News

Comments are Closed