গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এ সংক্রান্ত রুল জারি করেছেন আদালত।
রবিবার (৬ মে) একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচার জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বি এম ইলিয়াস (কচি)। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় এই রিটটি দায়ের করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছিলো নির্বাচনী প্রচারণা। এর মধ্যে আজ এই নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed