Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ ২জন নিহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, এখলাছুর রহমান (৫৫) ও একা রানী দাস (১৮)। এখলাছুর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাফেলা গ্রামের মৃত আবদুল খালিকের পুত্র। একা রানী দাস একই গ্রামের রাধিকা রানী দাসের মেয়ে। সে এবার সদর উপজলোর ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের স্বজনরা জানান, দুপুরে শাফেলা গ্রামের পার্শ্ববর্তী বোরো জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় এখলাছুর রহমান। প্রায় একই সময়ে বাড়ির উঠোনে কাজ করার সময় একা রানী দাস বজ্রপাতে মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদউল্লাহ বজ্রপাতের দুই জনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed