আন্তর্জাতিক ধাত্রী দিবসে এফআইভিডিবি’র র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: “মা ও শিশু” স্বাস্থ্যের মানসম্পন্ন সেবা প্রদানে মিডওয়াইফ এগিয়ে” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষ্যে সিলেটের খাদিমনগরের কল্লগ্রামস্থ ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শনিবারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩য় ব্যাচের শিক্ষার্থী রুহামা বেগম রীমা ও ৫ম ব্যাচের ছাত্রী নিলুফা ইয়াছমিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র পরিচালক জাহিদ হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আফসর আহমদ।
বক্তারা বলেন, একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে মিডওয়াইফ অগ্রণী ভূমিকা রাখতে পারে। গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যপরিচর্যা ও মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখে। বক্তারা মনে করেন, প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশুর মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এআরপি আজিজ আহমদ, এআরপি আয়েশা তাসনীম ইশিতা, এডমিন এন্ড ফাইনান্স অফিসার মো. আশফাক হোসাইন, ইন্সট্রাক্টর সুজাতা রানী দাস, ফ্যাকাল্টি বিভাগের শিক্ষক সুমাইয়া আক্তার, শাহনাজ পারভীন, নাফিসা আক্তার, রিমা আক্তার, স্বপ্না খাতুন, রানী আক্তার মৌ, হোস্টেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন এছাড়াও শিক্ষার্থী, অভিভাবকববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার এটিএম জান্নাতুন নাঈম।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed