বৃটেনে বিশ্বনাথের নারী আয়েশার চমক
বিশ্বনাথ প্রতিনিধি : আয়েশা চৌধুরী বৃটেনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। লেবার পার্টি থেকে অংশ নিয়ে বিপুল ভোটে ২য় বারের মত কাউন্সিলার নির্বাচিত হয়ে আবারও জন্ম মাটি বিশ্বনাথের মুখ উজ্জল করেছেন তিনি। তাঁর এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত গোটা বিশ্বনাথ উপজেলা।
২য় বার বৃটেনে কাউন্সিলার নির্বাচিত হওয়ায় আয়েশা চৌধুরী’র জন্ম স্থান বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরী সরদারপাড়া গ্রামবাসি খুশি। আয়েশা চৌধুরী’র বিজয়ে গ্রামের লোকজন ভোটারসহ সবার প্রতি কৃতজ্ঞ।
চাচাত ভাই আবুল কালাম জুয়েল বলেন, আয়েশা চৌধুরী’র বিজয়ে আমরা গর্বিত। এ অর্জন আমাদের গ্রামসহ গোটা উপজেলাবাসির। তিনি বলেন, একজন বিশ্বনাথী হিসেবে আমাদের অনেক বড় বিজয় বলে আমি মনে করি, নির্বাচনে যারা সহযোগিতা করেছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed