Main Menu

জননী কুরিয়ার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় অবস্থিত জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মূল ডিলার সাগর হোসেনসহ আব্দুস সাত্তার ও নজরুল ইসলামকে আটক করেছে পুলিশের একটি দল। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র শহরের জননী এন্টারপ্রাইজ নামক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিটাগাং হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সাতক্ষীরা শহরে আনার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশেমী ফোর্স নিয়ে জননী এন্টারপ্রাইজ এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় শাকিল এন্টারপ্রাইজ নাম করে সাতক্ষীরায় বুকিং দেয়া মালামাল গ্রহণ করতে আব্দুস সাত্তার নামক এক ব্যক্তি প্রবেশ করলে তাকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সকলের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই মালামালের সাথে ২০ হাজার পিস ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে সকলের সামনে মালামাল তল্লাশি করে একটি বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আব্দুস সাত্তারের স্বীকারোক্তিতে আব্দুস সাত্তার ও নজরুল ইসলামকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed