চির নিন্দ্রায় শায়িত সাংবাদিক ইকবাল মনসুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চির নিদ্রায় শায়িত হলেন দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ইকবাল মনসুর।
বুধবার বাদ আছর নগরীর ভাতালিয়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে মসজিদের পাশের কবরস্থানে সমাহিত করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈদিক, সামাজিক, সাংবাদিকসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর কানিশাইলস্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মৃত্যু সংবাদ শোনার পর নানা শ্রেণী পেশার মানুষ তাঁর বাসায় ভিড় করেন। বেলা সাড়ে ৩ টায় ইকবাল মনসুরের মরদেহ নিয়ে আসা হয় নগরীর মিরাবাজারের শ্যামল সিলেট কার্যালয়ে। মনসুর স্থানীয় এই দৈনিকের প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
শ্যামল সিলেট কার্যালয়ে ইকবাল মনসুরের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিকেলে মরদেহ নিয়ে আসা হয় নগরীর জিন্দাবাজারের সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল মনসুরকে শেষ শ্রদ্ধা জানাতে এসময় জড়ো হন প্রেসক্লাবের সদস্যসহ নানা পেশার মানুষ। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও এসময় ইকবাল মনসুরের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রিপোর্টাস ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইকবাল মনসুরকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ইকবাল মনসুরের মরদেহ সামনে নিয়ে এসময় শোকাহত জনতার উদ্দ্যেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর ভাতালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ আসর নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয় মসজিদ সংলগ্ন কবরস্থানে।
বেশ কয়েকমাস আগে মেডিকেল টেস্টে ইকবাল মনসুরের লিভারে ক্যান্সার ধরা পড়ে। জটিল এই রোগ থেকে তাকে রক্ষা করতে দেশ ও বিদেশের অনেকে এগিয়ে আসেন। তিন দফা তাকে দিল্লির এশিয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন ক্যান্সার ছড়িয়েছে তাই বাঁচার সম্ভাবনা খুবই কম। এরপর থেকে তিনি বাসায়ই ছিলেন।
বিভিন্ন মহলের শোক
দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী কয়েস, সিলেট- ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি সরওয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ড ইউকে চেয়ারম্যান চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী, কো অর্ডিনেটর আহাদ চৌধুরী বাবু, অন্যতম সদস্য জাস্ট হেল্প ফাউন্ডেশনের কর্ণধার মিজানুর রহমান মিজান, ব্রিটবাংলা২৪ডটকম’র সম্পাদক কামাল মেহেদী, নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম, প্রতিবেদক হাসানুজ্জামান উজ্জ্বল, সিলেট প্রতিনিধি মিসবাহ উদ্দীন আহমদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন- ইমজা সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু প্রমুখ।
সিলেট জেলা প্রেসক্লাব’র শোক
সিলেটের স্বনামধন্য আলোকচিত্র সাংবাদিক ইকবাল মনসুরের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিশ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ইকবাল মনসুরের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা উল্লেখ করেন- ইকবাল মনসুরের মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা জগতে অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হয়েছে। এটি সহজে পূরণ হওয়ার নয়। তিনি সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও স্নেহভাজন ছিলেন।
সিলেট রিপোর্টার্স ইউনিটি’র শোক
দৈনিক শ্যামল সিলেট’র প্রধান আলোকচিত্রী ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট রিপোর্টার্স ইউনিটি।
এক শোকবার্তায় সিলেট রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সালাম মশরুর ও সাধারণ সম্পাদক আবদুল মুকিত ইকবাল মনসুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট জেলা প্রেসক্লাবের ৩ দিনের শোক কর্মসূচি
সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্য, দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুরের অকাল মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট জেলা প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কালোব্যাজ ধারণ। কর্মসূচির তৃতীয় দিন শনিবার বেলা ১১ টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে ইকবাল মনসুর স্মরণে শোকসভা। এই তিনদিনের কর্মসূচি পালন ও শোকসভায় উপস্থিত থাকার জন্য সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed