বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, বিশ্বের মেগাসিটির শহরগুলোর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।
বিশ্বের যে শহরগুলোতে এক কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি মানুষের আবাস রয়েছে; এমন শহরের বায়ুর মানের ওপর নির্ভর করে ওই তালিকা তৈরি করেছে হু। তবে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সবচেয়ে দূষিত বায়ুর শহরের চতুর্থ স্থানেও রয়েছে দেশটির ফিল্ম সিটি খ্যাত মুম্বাই।
অন্যদিকে, নয়াদিল্লির পর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় মিসরের গ্রেটার কায়রো শহর।
এছাড়া চীনের রাজধানী বেইজিং রয়েছে পঞ্চম স্থানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৬ সালে দূষিত বায়ুর প্রভাবে বিশ্বে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে বায়ু দূষণে। এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed