সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক হেলাল উদ্দিনের (৪২) মৃত্যু হয়েছে।
নিহত হেলাল উদ্দিন উপজেলার চতুল হারাতৈল উপরবড়াই গ্রামের বাসিন্দা সাবেক ইউ/ পি সদস্য মরহুম আবদুল জলিল মেম্বারের বড়ছেলে।
বুধবার সকাল ৬টায় সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি অটোতে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার দাসপাড়ায় ট্রাক চাপায় টমটমের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের রাজনগরের মুজিব আহমদ ও কিশোরগঞ্জের জাকির আহমদ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তিনি আরো জানান, দুজনের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed