ঝিনাইদহে ট্রাক চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।
আজ বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকযোগে ৮ জন যাত্রী কালীগঞ্জ যাচ্ছিল। পথে লাউদিয়া কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সবজি বোঝায় ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরো ৫ জন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের বাড়ী ঝিনাইদহ সদরে ও যশোর বসুন্দিয়ায়।
আহতদের মধ্যে এক শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed