বজ্রপাতে মা-ছেলে নিহত, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বাবা ছেলেসহ আরও তিনজন।
মঙ্গলবার (০১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এঘটনা ঘটে।
জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কৃষক সালাম মিয়া তার দুই ছেলে সোহেল রানা ও আবু তারেককে নিয়ে জমিতে ধান কাটতে যান। এর কিছুক্ষণ পর খাবার সময় হলে স্ত্রী বিলকিছ বেগম তাদের খাবার নিয়ে সেখানে যান। ধান ক্ষেতের পাশে বসে খাবার খাওয়ার সময় বজ্রপাত ঘটলে মা বিলকিছ বেগম ও ছেলে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে কৃষক সালাম মিয়া ও তার আরেক ছেলে আবু তারেক ও প্রতিবেশী গোলজার আহত হন।
আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed