ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ১৬
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কৈতক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষ থামাতে ১৫ রাউন্ড টিআরশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাম্প্রতি ভরাটকৃত দেবেরগাও এলাকার কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া ও সুন্দর আলী এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিলো।
এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাউয়া বাজারে তালহা টেইলার্সে জাফরুল ইসলাম ও জাহেদ আহমেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গ্রামে গিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদের মধ্যে গুরুতর আহত জাফরুল ইসলাম, ময়নুল হক, মাসুম আহমদ, বাবলা মিয়া ও জাকি আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসময় কৈতক হাসপাতালে চিকিৎসা শেষে শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদ(২৫) কে আটক করেছে পুলিশ।
এব্যাপারে জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সংঘর্ষ নিবারণে ১৫রাউন্ড টিআরশেল নিক্ষেপ করেছে। আটককৃতদের ছাতক থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed