Main Menu

ঢাকায় বাসের ধাক্কায় ইডেনের ছাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বাসের ধাক্কায় ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। তার নাম নুসরাত জাহান ঝুমা (১৯)।

আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝুমার বড় ভাই মো. রাসেল বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে ঝুমা বিশ্ববিদ্যালয় থেকে একটি লেগুনায় চড়ে বাসার উদ্দেশ্যে শনির আখড়ায় যায়। সেখানে লেগুনা থেকে নামার পরেই একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে ঝুমাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুসরাত জাহান ঝুমা অনার্সের গণিত বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর কদমতলী থানার ধনিয়া নুরপুর এলাকায় বসবাস করতেন। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত আবুল হোসেনের মেয়ে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছে মেয়েটি ইডেন কলেজের ছাত্রী। তার পরিবারের সদস্যরা এসেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed