Main Menu

নবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিম ক্লোন

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান এর মুঠোফোনের সিম ক্লোন করে দুই ইউপি চেয়ারম্যানের কাছে প্রজেক্টের নামে চাঁদা দাবী করে করেছে দুর্বৃত্তরা । একই রকম উপজেলা নিবার্হী কর্মকর্তার সিএ মাহবুবুর রহমান ও সহকারীর সুব্রত দেব কাছে জরুরী প্রয়োজন দেখিয়ে টাকা চাওয়া হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার পনিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান ও বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছিদ্দিক জানান প্রজেক্টের নাম করে প্রতারক চক্র টাকা দাবী করে।
গত ২৫ এপ্রিল বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তাদের কল করা হয়। অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়, টিআর ও কাবিখার বরাদ্দর নামে তাদের কাছে টাকা চায়। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে তিনি বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে প্রতারনার বিষয়টি ধরা পড়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বলেন, একটি প্রতারক চক্র মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করেছে। এ বিষয়ে তিনি নবীগঞ্জ উপজেলার সর্বস্থরের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসিয়াল ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ ও বার্তা পাঠিয়েছেন। এ বিষয়টি তাৎক্ষনিক ভাবে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান ও গ্রামীনফোন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতিশীঘ্রই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed