ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক : ইতালির মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শামসুল হক স্বপনের (২৩) বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানা গেছে। এঘটনায় পুলিশ মরক্কোর দুই নাগরিককে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ২টা ৩৫ মিনিটে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজ সেরে সিনিসেল্লো বালসামো থেকে সেন্ট্রালের দিকে বাসায় ফিরছিলেন স্বপন। পথে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় স্থানীয় সময় আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed