বিয়ানীবাজারে ব্যবসায়ী হত্যায় গাড়িসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ব্যবসায়ী সহিব উদ্দিন সৈবন খুনের ঘটনায় রক্তমাখা গাড়ি ও জাকির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ এপ্রিল) রাতে সিলেটের শাহপরান থানা এলাকা থেকে রক্তমাখা গাড়ি ও বিয়ানীবাজারের বৈরাগীবাজার এলাকা থেকে জাকির হোসেনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এডিশনাল এসপি মোস্তাক সরকারের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে রক্তমাখা গাড়ি ও জাকির হোসেনকে আটক করা হয়। আটক জাকিরের কাছ থেকে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করেছে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে রক্তমাখা গাড়িটিও।
এ বিষয়ে এডিশনাল এসপি মোস্তাক সরকার জানান, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার ও জাকিরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) জরুরী কাজে সিলেট গিয়ে আর বাড়িতে ফেরেননি বিয়ানীবাজারের জামান প্লাজার প্রবীণ ব্যবসায়ী ও আবরণী বস্ত্র বিতানের মালিক সহিব উদ্দিন সৈবন আহমদ (৫০)। পরদিন শুক্রবার ভোরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই গাছতলা নামক এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিয়ানীবাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তিন পুত্র সন্তানের জনক ব্যবসায়ী সৈবনের ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও মরহুমের নিজ বাড়ি বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সহিব উদ্দিন সৈবনের জানাজায় হাজারো মানুষের সাথে শরীক হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও। জানাজা পূর্ব বক্তব্যে তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed