Main Menu

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালা চান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোরে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কালাচাঁনকে নগরীর র‌্যালির মোড় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে ইয়াবা ও ছুরি পাওয়া গেছে।

তিনি আরো বলেন, ‘শনিবার ভোরে তাকে নিয়ে মাদক সম্রাট সিরাজকে গ্রেপ্তার করার জন্য মাদ্রাসা বাজার অভিযানে যায় পুলিশ। সেখানে সিরাজ বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ করে গুলি ছোঢ়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির মাঝখানে পড়ে কালা চান গুলিবিদ্ধ হন।’

এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালা চানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।

নিহত কালা চান ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

Share





Related News

Comments are Closed