Main Menu

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ দুই যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থেকে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ৪৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ এপ্রিল) ভোর রাতে সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজার থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- স্থানীয় আগলছপুর গ্রামের যতিশ দেবের ছেলে রাজু দেব (২২) ও জাফলং নখশিয়ার পুঞ্জি এলাকার হোসেন টেনশনের ছেলে এডিমান ডিখার (১৮)।
এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক দুজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তারা এ পেশার সাথে জড়িত। আটকের পর তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed