স্বাস্থ্য সুরক্ষায় সবুজ আপেল
বৈশাখী নিউজ ডেস্ক: কথায় বলে- স্বাস্থ্যই সকল সুখের মূল। সুখী জীবনের জন্য সুস্থ থাকার বিকল্প নেই। আর যদি আপনি নিজে সুস্থই না থাকেন তবে সুখ তো পালাবে। বিশ্বজুড়ে প্রতিনিয়তই দূষণের মাত্রা বেড়েই চলেছে। বাড়ছে নানা রোগবালাই। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
কিন্তু সুন্দর স্বাভাবিক জীবনের জন্য দেহ নামের মহাযন্ত্রটির যত্ন নেয়া জরুরি। দেহগাড়িটাকে সচল রাখতে তাই প্রতিদিন নিয়ম মেনে বিষয় ফলো করতে হবে। প্রতিদিনের স্বাস্থ্য সুরক্ষায় অন্যান্য ফলমূলের মতোই আপেল খুব উপকারী। বিশেষত সবুজ আপেল আমাদের শরীর সুস্থ রাখতে দারুণ ভূমিকা রাখে। এ সম্পর্কিত কিছু টিপস নিচে দেয়া হলো।
১. সবুজ আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা আমাদের বিপাক ক্রিয়ায় সাহায্য করে। প্রত্যেকদিন একটা করে সবুজ আপেল খেলে লিভার ভালো থাকে, হজম প্রক্রিয়া সঠিক থাকে এবং লিভারকে ক্ষতিকর উপাদান থেকে দূরে রাখে। তবে, সবুজ আপেল খোসা সমেত খাবেন।
২. সবুজ আপেল আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন সঠিক রাখে। হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে। সবুজ আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে, যা রক্ত জমে গেলে, তা গলাতে সাহায্য করে।
৩. ভিটামিন সি-এর দুর্দান্ত উৎস সবুজ আপেল। ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন সি। দৃষ্টিশক্তি ভালো রাখা ভিটামিন এ রয়েছে সবুজ আপেলে।
৪. প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে সবুজ আপেলে। প্রত্যেকদিন একটা করে সবুজ আপেল খেলে আমাদের দাঁত এবং হাড় ভালো থাকে।
৫. ত্বকের সমস্যা দূর করতে অসাধারণ উপকার করে সবুজ আপেল। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed