বিয়ানীবাজারে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সৈবন আহমদ (৫৫)। তিনি বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজা’র আবরণী ফ্যাশনের মালিক।
শুক্রবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চারখাই ইউনিয়নের কনকলস এলাকা থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সৈবন আহমদ বিয়ানীবাজার পৌরসভার দাস গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে চারখাই ফাড়ি পুলিশ সকাল ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
তবে কী কারণে কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। তবে পূর্ব বিরোধ অথবা অন্য কোন কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সৈবন আহমদের ভাগনে নুরুজ্জামান জানান, বৃহস্পতিার রাতে তিনি সিলেটে গেছেন বলে তার পরিবারের সদস্যরা জানতেন। রাতে কয়েকবার তিনি পরিবারের মোবাইল ফোনে যোগাযোগও করেছেন। কিন্তু তিনি রাতে বাড়ি ফেরেননি। শুক্রবার সকাল ৮টার দিকে চারখাই ইউনিয়নের কনকলস এলাকায় গলাকাটা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে আমরা গিয়ে লাশ সনাক্ত করি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed