Main Menu

সিলেটে প্রবাসীর বাড়ীতে ডাকাতের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলায় ৩নং খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা গ্রামে প্রবাসীর বাড়ীতে ডাকাতের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৫শে এপ্রিল বুধবার দিবাগত রাত ২টার দিকে খাদিমনগর ইউনিয়নের বাইস টিলা গ্রামে লন্ডন প্রবাসী মোমিন মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোমিন মিয়া (৩৫), সেলিম মিয়া (৩৪) ও শামীম আহমদ (২৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ২টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাতদল লন্ডন প্রবাসী মোমিন মিয়ার বাড়িতে দেশি অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতরা ওই পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে মোমিন মিয়ার ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা গুলিবর্ষণ করে। এ সময় সেলিম নামের একজনের শরিলের বিভিন্নস্থানে গুলি লাগে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে এয়ারর্পোট থানার ভারপ্রাপ্ত ওসি মোশারফ হোসেন জানান আমরা ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ ও ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন মুরব্বীগণ প্রবাসীর বাড়ী পরিদর্শণ করেন। এসময় তারা ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে ডাকাতদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed