হবিগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন, অতিরিক্ত মূল্য রাখা ও ওজনে কম দেওয়ার অপরাধে হবিগঞ্জ পৌর এলাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অপরাধে কালিগাছতলা এলাকার জয় মা কালি মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা, অতিরিক্ত মূল্য রাখার অপরাধে নতুন স্টেডিয়াম এলাকার নিরিবিলি কফি হাউজকে ৩ হাজার টাকা, নতুন বাস টার্মিনাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রদর্শনের অপরাধে সুবর্ণা মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে জয়দ্বীপ মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহায়তায় ছিল হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed