সিলেটে ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলটি নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্টিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের সভাপতিত্বে ও সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী ও জেলা ছাত্রদল’র সদস্য ছদরুল ইসলাম লোকমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের যুগ্ম আহায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম।
সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি, শেখ স¤্রাট, মো. মাকসুদ আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য ও এম সি কলেজ ছাত্রদল নেতা জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ শামসুদ্দিন শামসুল, জেলা ছাত্রদলের সহ-মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, মহানগর ছাত্রদল নেতা আবুল বাশার, সরকারি কলেজ ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামি, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সুয়েব আহদ, এমসি কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ইমরান, আতিকুল ইসলাম নাঈম, কয়ছর আহমদ সাহেদ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ফাহাদ মাহফুজ চৌধুরী, সুমেল আহমেদ, শাহিদ আলী, তারেক আহমদ, দিবায় আহমদ, সৌরভ আহমদ লাকী, আলাল আহমদ, মুস্তাফিজ আহমদ, অয়ন, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল কাদের, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সদস্য সজিবুর রহমান, জুনায়েদ আহমদ, এস এম তাহফিম, লায়েক আহদম, রাসেল আহমদ, বাবুল আহমদ, মোস্তাক আহমদ, শফিকুল হক শামীম, সালমান হোসাইন, আকরামুল ইসলাম আকরাম, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা জেবিএস মিজানুর রহমান, মুস্তাকিন আহমদ, মুত্তাকিন আহমদ, রাফি আহমদ, সুজন আহমদ, নজরুল ইসলাম, জিন্নাত আহমদ, নাজমুল ইসলাম আকল, রুমন আহমদ, হাবিবুর রহমান সবুজ, সামাদ কামালী, মনির মিয়া, সুজন আহমদ (২), জাইদুল ইসলাম, সহিদ নূর, তারেক আহমদ, মাঈদুল ইসলাম, নাঈম আহমদ, রুবেল আহমদ, ফাহিম আহমদ, ইমাম আহমদ, রাজিব আহমদ, সেলিম আহমদ, মিলাদ আহমদ, ফাহিম রহমান, জাবেদ হোসেন, পাপ্পু আহমদ, শাহিন মিয়া, নজরুল মিয়া, শামীম আহমদ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে এদেশে আবারো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র কোনদিন সফল হবেনা। খালেদা জিয়ার মুক্তি ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করার দাবী জানান। পাশাপাশি বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed