সুনামগঞ্জে ট্রাক চাপায় কৃষাণী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকায় সড়কে ধান শুকাতে গিয়ে ট্রাকের চাপায় গোল নাহার বেগম (৪৫) নামের এক কৃষাণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলের দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষাণী উপজেলার জয়কলস ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের এক পাশে ধান শুকানোর কাজ করছিলেন নাহার। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেট গামী বেপরোয়া গতির একটি ট্রাক (সিলেট-ন-১১-১০৩৭) তাঁকে চাঁপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় জনতা ট্রাক চালক বিদ্যুৎ দাস (২০) কে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করেছে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. রনু মিয়া জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে সেই সাথে তার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed