Main Menu

তসলিমা নাসরিনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

বৈশাখী নিউজ ডেস্ক : ধর্ষকের কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি কলাম লেখাকে কেন্দ্র করে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে।

‘ধর্ষকের কাছে নারীর কোন ধর্ম নেই’ শীর্ষক একটি লেখার কারণে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মানিক আলবাইনাস ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মাহবুব আলম রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তসলিমা নাসরিনসহ চারজনকে আসামি করা হয়েছে।মামলার অন্য আসামীরা হলেন, সুস্মিতা শিমসি, সুপ্রীতি ধর, লিনা হক।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed