বিকাশকর্মীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় বিকাশকর্মীকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই বিকাশকর্মীর নাম মোহাম্মদ আল আমিন (২৬)।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত আল আমিনের সহকর্মী শিশির জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলি দিয়ে কালো রংয়ের একটি ব্যাগ কাধেঁ নিয়ে যাচ্ছিল আল আমিন। এ সময়ে একটি মোটরসাইকেলযোগে আগত দুইজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময়ে তারা আল আমিনের কাধেঁর ব্যাগ ধরে টানাটানি করে। পরে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে আল আমিন ব্যাগ না ছাড়লে ওই ছিনতাইকারীরা তার বাম রানে এক রাউন্ড গুলি করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
আহত আল আমিন বিএসও নামের একটি বিকাশের এজেন্টের কাজ করতেন। তিনি পরিবারের সঙে রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর হাবিবুল্লাহ রোডের ১০/৪৪ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম আবদুর রাজ্জাক।
কাফরুল থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের কর্মকর্তারা গেছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed