Main Menu

শ্রীমঙ্গলে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি বনরুই।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ইউছুপপুর গ্রামের শিমুল দেব বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখে নিজের বাড়িতে নিয়ে যান। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন বিলুপ্ত প্রজাতির ওই বনরুইটিকে উদ্ধার করে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাঁর হাতে বনরুইটি তুলে দেন। তিনি জানান, বনরুইটির পিছনের পা দুটিতে কিছুটা জখম হয়েছে। তিনি আরো জানান, সেবা ফাউন্ডেশনে চিকিৎসা শেষে বনরুইটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্যপ্রাণী। এর ইংরেজী নাম চায়নিজ পেনগলিন । এরা ছোট ছোট পোকামাকর ও পিঁপড়া খেয়ে জীবন ধারণ করে। এদের পায়ের ধারালো নখ দিয়ে মাটি কুড়ে খাবার সংগ্রহ করে।

Share





Related News

Comments are Closed