যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদি এলাকায় বৃষ্টির জমে থাকা পানিতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর হয়েছে।
তারা হলেন- মো. আবদুল হান্নান (৫০) এবং তার ছেলে আরমান (১০)।
আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছেন।
মৃত আবদুল হান্নানের চাচাতো ভাই আবদুর রশিদ জানিয়েছেন, শেখদি এলাকার পশ্চিমপাড়ার বড়বাড়ির সামনে একটি গলির সামনে বৃষ্টির পানি জমে ছিল। ওই পানিতে কোন বিদ্যুতের তার ছিড়ে পড়ে যায়। আজ বিকেল পৌনে চারটায় আরমান ফুটবল খেলতে খেলতে ওই পানির মধ্যে ফুটবল চলে যায়। পরে আরমান ওই ফুটবল তুলে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে ওই পানির মধ্যে পড়ে থাকে। পরে ছেলেকে তুলে আনতে গিয়ে আবদুল হান্নানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাদের দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই বিকেল পৌনে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবদুল হান্নান রাজমিস্ত্রির কাজ করতেন। আর তার ছেলে আরমান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তারা রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম বলেন, এমন খবর আমরাও শুনেছি। এমনটাও শুনেছি লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। তবে ঢাকা মেডিকেল থেকে আমাদের এখনও কিছু জানায়নি। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে গেছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed