Main Menu

ময়মনসিংহে তেলবাহী লরির চাপায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, এনামুল (২৫) ও হৃদয় (২৪)। তারা দুজনই উপজেলার বালিখা ইউনিয়নের ধলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর এলাকার ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে তেলবাহী একটি লরি ময়মনসিংহ থেকে তারাকান্দার উদ্দেশে যাচ্ছিল। পরে উপজেলার মধুপুর এলাকায় লরিটি পৌঁছলে একটি মোটরসাইকলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ঘাতক লরিটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed